ভোলাহাট জমির বাজার (bholahat.com) - প্রাতিষ্ঠানিক বৈধতা ও সেবা

ভোলাহাট জমির বাজার একটি বৈধ সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠান (লাইসেন্স: ২২৭/২০২৫-২০২৬)। এটি মোঃ আসাদুল কর্তৃক পরিচালিত। আমরা দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিত করি এবং স্বচ্ছ ১% সার্ভিস চার্জে জমি কেনাবেচা ও ডিজিটাল চুক্তিনামা প্রদান করি। আমাদের সকল বায়নামা ও লেনদেন সরাসরি অফিসে ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে সম্পন্ন হয়।

ভোলাহাট জমির বাজার

নিরাপদে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করুন

নিবন্ধিত প্রতিষ্ঠান: ভোলাহাট জমির বাজার
ট্রেড লাইসেন্স নং: ২২৭/২০২৫-২০২৬
(৩নং দলদলী ইউনিয়ন পরিষদ)
● DBID আবেদনের প্রক্রিয়া চলমান
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নসমূহ
১. ভোলাহাট জমির বাজার ও দালালের মধ্যে পার্থক্য কী?
সাধারণ দালাল এবং আমাদের প্রতিষ্ঠানের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে: ​অস্বচ্ছতা বনাম স্বচ্ছতা: দালালরা প্রায়ই বিক্রেতার কাছে এক দাম আর ক্রেতার কাছে অন্য দাম বলে মাঝখান থেকে মোটা অঙ্কের টাকা (দশ-বিশ হাজার বা তার বেশি) হাতিয়ে নেয়। কিন্তু ভোলাহাট জমির বাজার-এ দাম নির্ধারণ করেন সরাসরি ক্রেতা ও বিক্রেতা; আমরা শুধু স্বচ্ছ সংযোগকারী হিসেবে কাজ করি। ​নিরপেক্ষতা ও নির্ধারিত ফি: দালালরা সাধারণত এক পক্ষের হয়ে অন্য পক্ষকে ঠকানোর চেষ্টা করে। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ থাকার জন্য উভয় পক্ষ থেকে মাত্র ১% (এক শতাংশ) করে সার্ভিস চার্জ গ্রহণ করি। এর ফলে আমরা কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে কথা বলি না, বরং উভয় পক্ষের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করি। ​কোনো আইনি ভিত্তি নেই বনাম আইনি নিশ্চয়তা: একজন দালালের সাথে লেনদেনে কোনো আইনি দলিল বা রেকর্ড থাকে না। আমরা ট্রেড লাইসেন্সধারী (২২৭/২০২৫-২০২৬) একটি প্রতিষ্ঠান এবং আমাদের প্রতিটি লেনদেনে ডিজিটাল চুক্তিনামা ও অফিসিয়াল রেকর্ড থাকে। ​তথ্য যাচাই: দালালরা অনেক সময় লাভের আশায় ভুল বা অতিরঞ্জিত তথ্য দিয়ে জমি গছিয়ে দেওয়ার চেষ্টা করে। আমাদের এখানে 'Office Verified' বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা জমির মূল কাগজপত্র যাচাই করে তবেই সাইটে প্রকাশ করি। ​সহজ কথায়: দালাল হলো একটি অস্থায়ী মাধ্যম যারা নিজের লাভের জন্য তথ্য গোপন করে, আর ভোলাহাট জমির বাজার হলো একটি স্থায়ী, নিরপেক্ষ এবং স্বচ্ছ ডিজিটাল ও ফিজিক্যাল অফিস যা আপনার কষ্টের টাকা এবং নিরাপত্তা নিশ্চিত করে।
২. এটি কি সরকারিভাবে অনুমোদিত প্রতিষ্ঠান?
হ্যাঁ, এটি একটি নিবন্ধিত প্রতিষ্ঠান। আমাদের ট্রেড লাইসেন্স নং: ২২৭/২০২৫-২০২৬ (৩নং দলদলী ইউনিয়ন পরিষদ)। এছাড়া আমরা ডিজিটাল বিজনেস আইডি (DBID)-এর জন্য আবেদন করেছি যা বর্তমানে প্রক্রিয়াধীন।
৩. আপনারা কত টাকা সার্ভিস চার্জ নেন এবং কেন?
আমরা কোনো গোপন কমিশন নেই না। সফল কেনাবেচা শেষে আমরা মাত্র ১% (এক শতাংশ) সার্ভিস চার্জ গ্রহণ করি। এই অর্থ প্ল্যাটফর্ম পরিচালনা এবং আপনাদের আইনি ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য ব্যয় করা হয়।
৪. বিজ্ঞাপনে দেওয়া জমির তথ্যগুলো কি সঠিক?
হ্যাঁ, তথ্যের সঠিকতায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। বিশেষ করে যে বিজ্ঞাপনগুলো 'Office Verified' হিসেবে চিহ্নিত, সেগুলোর মূল কাগজপত্র আমাদের অফিসে জমা আছে। আপনার জমিটিও তথ্য জমা দিয়ে অফিস ভেরিফাইড করিয়ে নিতে পারেন।
৫. আমি কি সরাসরি মালিকের সাথে কথা বলতে পারব?
জমি পছন্দ হওয়ার পর আমাদের মাধ্যমে আপনার যোগাযোগ করিয়ে দেওয়া হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে ক্রেতা ও বিক্রেতা উভয়কে আমাদের অফিসে এসে সরাসরি আলোচনার মাধ্যমে বায়নামা বা চুক্তিনামা সম্পন্ন করতে হবে।
৬. টাকা লেনদেন এবং চুক্তিনামা কোথায় হবে?
নিরাপত্তার স্বার্থে বায়নামা দলিল এবং অর্থের লেনদেন আমাদের অফিসেই অনুষ্ঠিত হবে। আমাদের কর্মকর্তাদের সামনেই ক্রেতা ও বিক্রেতা অর্থ আদান-প্রদান করবেন, যা শতভাগ নিরাপদ।
৭. ডিজিটাল এগ্রিমেন্ট বা চুক্তিনামা কী?
এটি একটি আধুনিক আইনি দলিল যা আমাদের সিস্টেম থেকে তৈরি হয়। এতে জমি এবং ক্রেতা-বিক্রেতার সকল তথ্য সংরক্ষিত থাকে, যা ভবিষ্যতে যেকোনো আইনি ঝামেলা থেকে উভয় পক্ষকে সুরক্ষা দেয়।
৮. আমার ব্যক্তিগত তথ্য কি এখানে নিরাপদ?
হ্যাঁ, আপনার তথ্য আমাদের কাছে ১০০% নিরাপদ। আমরা আধুনিক এনক্রিপশন এবং গুগল লগইন সিস্টেম ব্যবহার করি যাতে কোনো অননুমোদিত ব্যক্তি আপনার তথ্য অ্যাক্সেস করতে না পারে।