ভোলাহাট জমির বাজার - আপনার নিরাপদ ক্রয় বিক্রয়ের সাথী
ভোলাহাট জমির বাজার প্ল্যাটফর্মটি ব্যবহারের পূর্বে গ্রাহকদের স্বার্থে প্রণীত নিচের নিয়মাবলীগুলো মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ করা হলো:
আমাদের উন্নত সেবা ও সঠিক তদারকি বজায় রাখতে, ক্রেতা ও বিক্রেতার মাঝে জমির দরদাম চূড়ান্ত হওয়ার পর এবং আমাদের অফিসে বায়নামা সম্পন্ন করে উভয় পক্ষকে মোট মূল্যের ওপর মাত্র ১% (এক শতাংশ) করে সার্ভিস চার্জ কর্তৃপক্ষকে প্রদান করতে হবে।
জমি পছন্দ হওয়ার পর থেকে বায়নামা দলিল সম্পন্ন হওয়া পর্যন্ত আমরা আপনাদের সরাসরি পাশে থাকব। আমাদের নিজস্ব অফিসে অভিজ্ঞ দলিল লেখক দ্বারা বায়নামা দলিলের ময়নামতলী (খসড়া যাচাই) সম্পন্ন করা হবে। উল্লেখ্য যে, আমাদের দায়িত্ব ও সহযোগিতা বায়নামা দলিল সম্পন্ন হওয়া পর্যন্তই সীমাবদ্ধ থাকবে।
ভুল বা অসত্য তথ্য দিয়ে বিজ্ঞাপন প্রদান করলে স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে কর্তৃপক্ষ যেকোনো সময় উক্ত বিজ্ঞাপনটি মুছে ফেলার বা স্থগিত করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।